বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতে জামিন নিতে গিয়ে জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী লীগ, যুবলীগের ১০ নেতা-কর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক।
আ.লীগের নেতা
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা শফিকুর রহমান (৬১) কে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। তিনি ঢাকা মহানগর উত্তর ৩১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি।
নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালীর কোম্পানীগঞ্জে দক্ষিণ আফ্রিকা প্রবাসী আজগর হোসেনর (৩৫) ওপর হামলা হয়েছে। এতে ওই প্রবাসীর ছোট ভাই নুর হোসেন (৩৬) গুরুত্বর আহত হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
রাজবাড়ীতে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় ও বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
নাটোরের গুরুদাসপুরে রফিকুল ইসলাম (৪০) নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে। সোমবার সকালে এ ঘটনায় গুরুদাসপুর থানায় ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন আহত যুবদল নেতার স্ত্রী নুসরাত সুলতানা।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের আয়োজন করেছে দলটি। দুপুরে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে সমাবেশে উপস্থিত থাকবেন। এরইমধ্যে সমাবেশস্থলে ঢাকা ও আশপাশের এলাকা থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা আসতে শুরু করেছেন।